লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার

লকডাউন বাড়বে কিনা সিদ্ধান্ত বৃহস্পতিবার
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, চলমান লকডাউন আর বাড়বে কিনা, এ সপ্তাহ দেখে আগামী বৃহস্পতিবার (৮ এপ্রিল) সিদ্ধান্ত হবে।

সোমবার (৫ এপ্রিল) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব একথা জানান।

আজ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে সরকার। করোনার সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে রোববার সিদ্ধান্তটি নেয়া হয়। যা শর্ত সাপেক্ষে চলাচল এবং কার্যক্রম নিয়ে বিধি-নিষেধ রয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমরা দেখি কী হয়। মানুষকে কো-অপারেট করতে হবে। সবাই যদি মাস্ক ব্যবহার করে, স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে তো অসুবিধা হওয়ার কথা না।

বর্তমানে যে পরিস্থিতি আছে এমনটা থাকলে লকডাউন বাড়ানো হবে কিনা প্রশ্নে তিনি বলেন, দেখি আমরা, বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা