লকডাউন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনা

লকডাউন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন নির্দেশনা
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বগতির সংক্রমণের কারণে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী বুধবার (১৪ এপ্রিল) ভোর ৬টা পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন। এমন পরিস্থিতিতে মাঝের দু’দিন অর্থাৎ ১২ ও ১৩ এপ্রিল কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। মন্ত্রিপরিষদের বিজ্ঞপ্তির পর সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল।

এ বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি স্পষ্ট করে বলেন, প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে ১২ ও ১৩ এপ্রিল।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে বলে জানান সেতুমন্ত্রী।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা