খালেদা জিয়ার বাসার ৯ জনের করোনা পজিটিভ

খালেদা জিয়ার বাসার ৯ জনের করোনা পজিটিভ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় ৯ জন করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (১১ এপ্রিল) বিকেলে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মোহাম্মদ মামুন গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, খালেদা জিয়া বাসাতেই চিকিৎসা নেবেন।

এর আগে, খালেদা জিয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন দলটির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তার আগে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানানো হয়৷

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আইসিডিডিআর,বিতে গতকাল শনিবার (১০ এপ্রিল) খালেদা জিয়ার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টটি আজ স্বাস্থ্য অধিদপ্তরে এসেছে যেখানে দেখা গেছে তিনি করোনা পজিটিভ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস