মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৪

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেফতার ৪
অনৈতিক কাজের অভিযোগে একটি হোটেল থেকে বাংলাদেশিসহ চার বিদেশি নারীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ।

গ্রেফতারদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন থাইল্যান্ড এবং একজন উগান্ডার নাগরিক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেল থেকে পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

বুধবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে সহকারী কমিশনার মোহামাদ জয়নাল আবদুল্লাহ জানিয়েছেন, ‌‘অভিযানের সময় বাংলাদেশি নারী ওই হোটেল এলাকায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন এবং অন্য তিন নারী অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে- ৪ এপ্রিল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এই চার নারী এবং প্রতি গ্রাহকের কাছ থেকে ৫০ রিঙ্গিত করে নিতেন তারা। দণ্ডবিধি ৩৭৩ ও ৩৭২ বি এবং ইমিগ্রেশন আইনে অধিক তদন্তের জন্য তাদেরকে ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা