দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে ভাষণ দেবেন জো বাইডেন

দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে ভাষণ দেবেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন নিজের দায়িত্ব গ্রহণের ১০০ দিন উপলক্ষে এ মাসে কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছেন। করোনাভাইরাস মহামারি ও আমেরিকার অর্থনৈতিক বিপর্যয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি লড়াই চালিয়ে যাওয়ার প্রেক্ষাপটে এ ভাষণ দিতে যাচ্ছেন। খবর এএফপি ও সিএনএনের।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাইডেন এই ঐতিহাসিক সময়ের চ্যালেঞ্জ ও সুবিধা বিষয়ে আগামী ২৮ এপ্রিল ভাষণ দেওয়ার ব্যাপারে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির আমন্ত্রণ গ্রহণ করেছেন।

এ ভাষণ প্রযুক্তিগতভাবে নয় বরং স্টেট অব ইউনিয়নের তথাকথিত ভাষণের মতো হবে। সংবিধান মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা প্রতি বছর এই ভাষণ দিয়ে থাকেন। বাইডেনের মতো ‘ব্র্যান্ড নিউ’ নেতাদের কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার রেওয়াজ রয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন তাঁর দায়িত্ব গ্রহণের ১০০তম দিনের আগের রাতে আইনপ্রণেতাদের উদ্দেশে ভাষণ দেওয়ার ব্যাপারে পেলোসির আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছেড়ে দেওয়ার মধ্য দিয়ে গত ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর বাইডেন করোনাভাইরাস সংকট মোকাবিলায় ও বিপর্যয়ের মুখে পড়া মার্কিন অর্থনীতি রক্ষায় অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন।

বাইডেন প্রশাসন তাঁর দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে ১০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য খুব সহজেই পূরণ করেছে। পরে এই লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ কোটি করা হয়। বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত পাঁচ লাখ ৬০ হাজারের বেশি মানুষ এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না