মালয়েশিয়া লকডাউন

মালয়েশিয়া লকডাউন
অবশেষে লকডাউন ঘোষণা করল মালয়েশিয়া সরকার। সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর বলবত থাকবে। করোনাভাইরাসের প্রভাবে লকডাউন চলাকালীন ১৩ দিন সকল প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সবধরনের কার্যক্রম বন্ধের আওতায় থাকবে। এছাড়া দেশটির সবধরনের অ্যাক্টিভিটি বন্ধ ঘোষণা করেছে সরকার।

এদিকে, বিকালের পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুদ করতে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও, মঙ্গলবার ১৯০ জনও সোমবার ১২৫ জনসহ ৫৫৩ জন করোনা আক্রান্ত শনাক্তের পর থেকেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী দাতুক সেরি ডা. আদহাম বাবা সাংবাদিকদের জানান, সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগদানের মধ্যে ৯৫ জনকে করোনায় আক্রান্তের রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫৩ জন। তিনি আরও বলেন, আমরা সরকারের পক্ষ থেকে করোনাভাইরাস রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো