পুঁজিবাজারকে ভাল অবস্থানে নেয়া হবে

পুঁজিবাজারকে ভাল অবস্থানে নেয়া হবে
পুঁজিবাজারকে ভাল অবস্থানে এনে স্থিতিশীল করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। একই সাথে বিনিয়োগকারীদের আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি না করার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪ টায় আগারগাঁও পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো: আসাদুল ইসলাম।

অর্থমন্ত্রী বলেন, অনেকে বিনিয়োগকারী আছে পুঁজিবাজার থেকে চলে যাচ্ছে। ১০ টাকার শেয়ার ৫ টাকায় বিক্রি করে দিচ্ছে। তাদের অনেক ক্ষতি হচ্ছে। তাদের জন্য কিছু করতে পারি কিনা সে ব্যপারেই আজকে আমরা বসেছি।

তিনি বলেন, বিনিয়োগকারীদের জন্য কিছু করতে হলে ব্যাংকের সাথে কথা বলেতে হবে। কারণ ব্যাংকই আমাদেরকে আর্থিক সাপোর্ট দেয়। সে জন্যই ব্যাংকের সাথে বসা । ব্যাংক আমাদের আশস্ত করেছে কেই যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে দিক লক্ষ করে তারা পুঁজিবাজারে বিনিয়োগ করবে।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে আমাদের উপর একটা বিপদ যাচ্ছে । এ বিপদ থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন। এ সাময়িক সময়ে কেউ ভীত হয়ে কম দামে শেয়ার বিক্রি করে বাজার থেকে চলে যাবেন না ।

তিনি বলেন, পুঁজিবাজারকে স্থিতিশীল করতে বাংলাদেশ ব্যাংক আমাদের সাপোর্ট দিচ্ছে। বেসরকারি ব্যাংক ও সরকারি ব্যাংক ঐক্যমত হয়েছে বাজারকে সাপোর্ট দেয়ার জন্য । বাজারকে স্থিতিশীল করার জন্য ব্যাংকগুলো যার যার সামর্থ অনুযায়ী পুঁজিবাজারকে সাপোর্ট দেয়ার চেষ্টা করবে বলে জানান অর্থমন্ত্রী ।

মন্ত্রী বলেন, করোনা আসার আগে বাজার ঘুড়ে দাড়ানো শুরু করছিলো। করোনার প্রভাবে আবার নিম্মমূখী হয়েছে। ফলে এই অবস্থা থেকে উত্তোরণের জন্য ব্যাংকারদের সাথে আমরা বসেছি। সবার সহযোগীতায় বাজারকে একটি ভালো অবস্থানে এনে স্থিতিশীল করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি