ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

ডেটিং অ্যাপ আনছে ফেসবুক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ‘স্পার্কড’ নামে নতুন একটি ডেটিং অ্যাপ আনছে। অ্যাপটিতে প্রথমে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে। সরাসরি মেসেজিংয়ের বদলে ভিডিওর মাধ্যমে অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। তারা জানিয়েছে, বাজারে অন্য ডেটিং অ্যাপের তুলনায় এটি আলাদা হবে। তবে ডেটিং অ্যাপটিতে ঠিক কতটি ভিডিও করা যাবে সেটি স্পষ্টভাবে বলা হয়নি।

প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়, স্পার্কড নামের অ্যাপ্লিকেশন থেকে চার মিনিটের ভিডিও করার ব্যবস্থা রয়েছে। তবে এখানে পাবলিক প্রোফাইল থাকবে না। অ্যাপটি নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৪৭ জন মানুষের ওপর পরীক্ষা করা হচ্ছে।

 

নতুন ডেটিং অ্যাপের মাধ্যমে কোনো সিঙ্গেল ব্যক্তি ভালোবাসার মানুষ খোঁজার জন্য সরাসরি উপস্থিত হন। তবে পাবলিক প্রোফাইল না থাকার কারণে নিবন্ধনের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে হয়। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান সে কথাও উল্লেখ করতে হয়।

অ্যাপটিতে কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে ১০ মিনিটের ভিডিও করার অনুমতি মিলবে। এই অ্যাপ অ্যাপলের অ্যাপ-স্টোর বা গুগল প্লে-স্টোর থেকে ডাউনলোড করতে হবে না। সরাসরি ব্রাউজার থেকেই সাইনআপ করতে হবে।

উল্লেখ্য, স্পার্কড অ্যাপ ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। ২০১৯ সালে তারা ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা