অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহের জটিলতার অবসান

অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহের জটিলতার অবসান
ভারতের বাইরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবরাহের জটিলতার অবসান হয়েছে। টিকা ক্রয় এবং বিতরণের সঙ্গে যুক্ত থাকা ইউনিসেফের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

৮০টি দেশে সরবরাহের জন্য আগামী মে মাসেই অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানিয়েছে ইউনিসেফ। এতে বাংলাদেশেরও টিকা পাওয়া নিশ্চিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

ভারতের বাইরে সেরাম ইনস্টিটিউটের অ্যাস্ট্রাজেনেকার টিকা সরবারহ নিয়ে বেশ কিছুদিন ধরেই ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। নিজেদের দেশের চাহিদা মেটাতে ভারত টিকা রফতানি সীমিত করায় এ শঙ্কার সৃষ্টি হয়েছিল।

তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে যে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছিল, তা কেটে গেছে। এমটিই জানিয়েছে টিকা ক্রয় এবং বিতরণের সঙ্গে যুক্ত থাকা ইউনিসেফ। আগামী মে মাসেই অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা পাওয়া সম্ভব বলে জানিয়েছে ইউনিসেফ।

এর ফলে বিভিন্ন মহাদেশজুড়ে টিকা সরবারহ নিয়ে যে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, তা অনেকটাই কেটে গেছে বলে দাবি ইউনিসেফের। আগামী মে মাসে অ্যাস্ট্রাজেনেকার ৬ কোটি ডোজ টিকা পাওয়ার পরই বিভিন্ন দেশে তা সরবারহ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউট এ পর্যন্ত ৭৬টি দেশে সাড়ে ৬ কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা রফতানি করেছে। বাংলাদেশও সেরামের কাছ থেকে কোভিড টিকা আমদানি করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না