এমপিও কমিটির সভা ১৭ মে

এমপিও কমিটির সভা ১৭ মে
এমপিও কমিটির সভা আগামী ১৭ মে (সোমবার) অনুষ্ঠিত হবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় শিক্ষক-কর্মচারীদের এমপিও দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

গত কয়েক মাসে যারা শূন্যপদের বিপরীতে বিধান অনুযায়ী নিয়োগ পেয়ে যোগদান করেছেন তাদেরকে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সভায়। এছাড়া মামলা-মোকদ্দমার কারণে পেন্ডিং থাকা এমপিওর বিষয়েও সিদ্ধান্ত হবে। আর এমপিও আবেদন করা শিক্ষক-কর্মচারীদের আবেদন এ সভায় নিষ্পত্তি করা হবে।

পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। সভায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তিনজন প্রতিনিধি, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতরের একজন, অধিদফতরের নয়টি আঞ্চলিক উপ-পরিচালকসহ ত্রিশ জনের বেশি কর্মকর্তা অংশ নেবেন।

সভায় এমপিওর আওতাভুক্ত শূন্যপদে কর্মরত ইনডেক্সবিহীন শিক্ষকদের এমপিওভুক্তি, ইনডেক্সধারী প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের অভিজ্ঞতার উচ্চতর স্কেল, সহকারী অধ্যাপক পদের স্কেল, বিএড স্কেল, সহকারী লাইব্রেরিয়ান পদের এমপিওসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি