অবশেষে দেশে ফিরতে সক্ষম হচ্ছেন টাইগারদের ফিল্ডিং কোচ

অবশেষে দেশে ফিরতে সক্ষম হচ্ছেন টাইগারদের ফিল্ডিং কোচ
দুইবার ফ্লাইট জটিলতায় পড়ার পর অবশেষে নিজের দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরতে পারছেন বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রায়ান কুক।

আজ ভোর ৪টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে নিজ দেশের উদ্দেশ্যে উড়াল দেবেন কুক।

বিসিবি সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে এ তথ্য। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই মূলতঃ এভাবে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হচ্ছে তামিম-মুমিনুলদের ফিল্ডিং কোচকে।

আর ১০ দিন পরই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্বকাপ বাছাই পর্ব তথা সুপার লিগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সিরিজটি। তার আগেই ছুটি নিয়ে দেশে ফিরে গেছেন পেস বোলিং কোচ ওটিস গিবসন। এখন মানবিক কারণে ফিল্ডিং কোচ রায়ান কুককেও ছাড়তে হলো বিসিবিকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের