সস্ত্রীক করোনায় আক্রান্ত বিজেপির মুকুল রায়

সস্ত্রীক করোনায় আক্রান্ত বিজেপির মুকুল রায়
স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি ও পশ্চিমবঙ্গের বিধায়ক মুকুল রায়।আপাতত কোনো শারীরিক সমস্যা না থাকায় তাকে সল্টলেকের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।

অপরদিকে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার স্ত্রীকে সল্টলেকের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি কৃষ্ণনগর উত্তর থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন মুকুল। নির্বাচনে দল হেরে গেলেও ভোটের লড়াইয়ে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করেছেন তিনি। কয়েকদিন আগে বিধানসভায় এসে শপথও নেন। এমনকি বিজেপির দলীয় বৈঠকেও যোগ দিয়েছিলেন তিনি। এরপর তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে।

মুকুল ঘনিষ্ঠরা আনন্দবাজারকে জানিয়েছেন, করোনা রিপোর্ট পজিটিভ এলেও তার তেমন কোনো অসুস্থতা নেই। তিনি স্থিতিশীলই রয়েছেন।

মুকুলের ঘনিষ্ঠ সূত্রে সূত্রে খবর, কয়েকদিন আগে অসুস্থ বোধ করার পর মুকুল রায় নিজের ও তার স্ত্রীর করোনা পরীক্ষা করান। এরপর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গত বছর পিত্তথলিতে অস্ত্রোপচার করেন তিনি। আপাতত তিনি স্থিতিশীল বলেই জানা গেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না