উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ নিজেদের জন্য চেয়েছে চীন

উপহারের টিকা থেকে ৩০ হাজার ডোজ নিজেদের জন্য চেয়েছে চীন
চীনের দেওয়া উপহারের পাঁচ লাখ টিকা থেকে ৩০ হাজার ডোজ টিকা বাংলাদেশে থাকা দেশটির নাগরিকদের দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে চীন।
বিষয়টি জানিয়ে গত ১১ মে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে চিঠি দিয়েছে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত।

অনুরোধের ওই চিঠিতে বলা বলেছে, বাংলাদেশে থাকা চীনা নাগরিকদের টিকা দেওয়ার জন্য আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালকে বেছে নিয়েছে তারা ।

এ ব্যাপারে বাংলাদেশ সরকারের অনুমোদন চায় চীন। চীন বলেছে, যখন উপহারের টিকা ঢাকার কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) পৌছবে তখন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে ৩০ হাজার টিকা,সংগ্রহ করবে।

চিঠিতে বলা হয়েছে, উপহারের বাকী ৪ লাখ ২৭ হাজার টিকা ২ বার করে ২৮ দিনের মধ্য সরকারকে বাংলাদেশের নাগরিকদের দিতে হবে।

এর পরে ধাপের টিকা উৎপাদনে যেতে একটু সময় লাগবে বলেও জানানো হয় ওই চিঠিতে। সূত্র: প্রথম আলো

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা