ভারতে করোনায় একদিনে আরও ৪ হাজার মৃত্যু

ভারতে করোনায় একদিনে আরও ৪ হাজার মৃত্যু
ভারতে টানা পাঁচদিন ধরে করোনাভাইরাস সংক্রমণ সাড়ে ৩ লাখের আশপাশে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ৩ লাখ ৪৩ হাজার ১৪৪ জনের। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়াল।

দেশটিতে করোনায় একদিনে আরও ৪ হাজার জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে করোনায় টানা তিন দিন ২৪ ঘণ্টায় ৪ হাজার মানুষের মৃত্যু হলো। আর করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬২ হাজার ৩১৭ জনে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে সাড়ে ৫ হাজারের বেশি। করোনা মহামারি শুরুর পর এ পর্যন্ত ভারতে ২ কোটিরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।

এদিকে মহারাষ্ট্র, কর্ণাটকে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। এ কারণে দেশের দৈনিক সংক্রমণও কমেছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ছত্রিশগড়, গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশেও করোনা সংক্রমণ গত কয়েক দিনে কমেছে। তবে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ ও কেরালায় দৈনিক সংক্রমণ আগের থেকে বেড়েছে।

ভারতে করোনার টিকাদান কর্মসূচি চলছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে টিকা নিয়েছেন ২০ লাখ ৮৪ হাজার ৩২৮ জন। এ নিয়ে দেশে মোট ১৭ কোটি ৯২ লাখেরও বেশি মানুষকে টিকা দেয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে দেশটির বাজারে কো-ভ্যাকসিন, কোভিশিল্ডের পাশাপাশি রুশ করোনা ভ্যাকসিন স্পুটনিক-ভি মিলবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না