শুক্রবার বাজেট ভাবনা দেবে বিএনপি

শুক্রবার বাজেট ভাবনা দেবে বিএনপি
দ্বিতীয়বারের মতো বাজেট ভাবনা দেওয়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। আগামী ৩ জুন ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণার আগেই সরকারের উদ্দেশে দলীয় চিন্তাভাবনা তুলে ধরবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৮ মে) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের বাজেট ভাবনা জানাবেন তিনি।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আগামীকাল (শুক্রবার) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে, তিনি কী বিষয় নিয়ে কথা বলবেন, তা আমি জানি না।

বিএনপির সূত্রে জানা গেছে, দলের পক্ষ থেকে বাজেট ভাবনা স্বাস্থ্যখাত, ক্ষুদ্র ব্যবসায়ী, শিক্ষা খাতসহ বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে। একইসঙ্গে বর্তমান করোনা মহামারিতে সৃষ্ট চলমান পরিস্থিতি ও পরবর্তী অর্থনৈতিক পরিস্থিতি এবং সংকটগুলোর সম্ভাব্য সমাধানের প্রস্তাবসহ দিকনির্দেশনা দেওয়া হবে। আর এই বাজেট ভাবনা সহযোগিতা করছে বাংলাদেশে ন্যাশানালিস্ট রিসার্চ এবং কমিনিউকেশন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস