অনলাইন বাণিজ্যে রেলকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী

অনলাইন বাণিজ্যে রেলকে কাজে লাগাতে হবে: প্রধানমন্ত্রী
অনলাইনে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে রেল যোগাযোগকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ মে) প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’-এর উদ্বোধন অনুষ্ঠানে যুক্ত হয়ে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা লাইনটি কুষ্টিয়া মেহেরপুর হয়ে আসার ব্যবস্থা করতে হবে। মুজিবনগর সরকার গঠনের ঐতিহাসিক স্থানটিকেও আমরা রেলের আওতায় আনতে চাই। সারাদেশকে আমরা রেলের সেবার আওতায় আনতে চাই। পর্যায়ক্রমে নিয়ে আসবো। এ সময় ভারতের শিলিগুড়ি পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করারও ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলের আম সারাদেশে পৌঁছে দিতে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করছি। ম্যাংগো স্পেশাল নাম শুনলেই জিভে পানি এসে যাবে। কিছুক্ষণ আগের আমাদের মিটিং ছিল ডাক বিভাগের সঙ্গে। ডাক বিভাগের সেবা রেলের মাধ্যমে যেন সমগ্র বাংলাদেশে পৌঁছায় সে ব্যবস্থা নিচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, অনলাইনে কেনাবেচা, ব্যবসা বাণিজ্য হচ্ছে; রেল এর বড় মাধ্যম হতে পরে রেল। এ সুযোগ কাজে লাগানোর আহ্বান জানাচ্ছি।

ম্যাংগো ট্রেন উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, সবাই এখন মজা করে আম খান। ভালো থাকুন, সুস্থ থাকুন।

অনুষ্ঠানে মাগুরা প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রেল সচিব সেলিম রেজা, স্থানীয় সংসদ সদস্য ও সর্বস্তরের মানুষ এবং চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে স্থানীয় সংসদ সদস্যসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা