৩ জুন থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান

৩ জুন থেকে কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান
আগামী ৩ জুন (বৃহস্পতিবার) থেকে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনন্স।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম, জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার থেকে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। যাত্রীদের টিকিটের বিস্তারিত তথ্য ও টিকিট সংগ্রহের জন্য বিমানের যেকোনো সেলস্ অফিস ও বিমানের ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হচ্ছে।

কক্সবাজার রুটে বিমানের ওয়ানওয়ে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৪ হাজার ১০০ টাকা। এর আগে দীর্ঘ দুই মাস ফ্লাইট বন্ধ থাকার পর ১ জুন (মঙ্গলবার) থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেয় বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ারও।

গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চলাচল বন্ধ ছিল। ২২ এপ্রিল থেকে ফ্লাইট চালু করা হলেও কক্সবাজার রুটে বিমান চলাচল বন্ধ ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার