ফু-ওয়াং ফুডের বিষয়ে তদন্ত করবে বিএসইসি

ফু-ওয়াং ফুডের বিষয়ে তদন্ত করবে বিএসইসি
পুঁজিবাজারের তালিকাভুক্ত ফু-ওয়াং ফুডস লিমিটেডের সম্পদ ক্রয়-বিক্রয়সহ অন্যান্য বিষয় তদন্ত করবে বিএসইসি। এ জন্য দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (৩১ মে) কমিশন নির্বাহী পরিচালক মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়ে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির সহকারী পরিচালক মো: সিরাজুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার আব্দুল কাদের।

দুই শেয়ারবাজারে তালিকাভুক্তির বছর থেকে ফু-ওয়াংয়ের সম্পদ ক্রয় বিক্রয়ের হিসাব, সর্বশেষ তিন বছরের আর্থিক বিষয় বিশ্লেষনসহ বিএসইসির সাথে কোম্পানি সম্পর্কিত অন্যান্য বিষয় তদন্ত করতে তদন্ত কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন