পুঁজিবাজার উজ্জীবিত করার প্রস্তাব অর্থমন্ত্রীর

পুঁজিবাজার উজ্জীবিত করার প্রস্তাব অর্থমন্ত্রীর
দেশের পুঁজিবাজার উজ্জীবিত করতে উভয় স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা ও যুগোপযোগী করতে বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (৩ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনকালে তিনি মন্তব্য করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজার গতিশীল ও উজ্জীবিত করার লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে ও যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও কিছু পদক্ষেপ শীঘ্রই বাস্তবায়ন করা হবে। যেমন— পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট সুকুক, ডেরিভিটিভ, অপশনের লেনদেন চালু করা, ওটিসি বুলেটিন বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন এন্ড মিউচ্যুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি।

তিনি আরও উল্লেখ করেন, করপোরেট কর কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে, যা বাস্তবায়িত হলে অধিক সংখ্যক ভালো শেয়ার পুঁজিবাজারে আসবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন