‍‘বীমা সেবাকে কল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে’

‍‘বীমা সেবাকে কল্যাণমুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে’
বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য বিভিন্ন বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (০৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, বীমা সেবাকে জনবান্ধব ও কল্যাণমুখী করার জন্য প্রবাসী বীমা, কৃষি বীমা, স্বাস্থ্য বীমা, গবাদিপশু বীমা, হাওড় এলাকার জন্য শস্য বীমা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া দারিদ্র নিরসনে ক্ষুদ্র বীমা চালুর সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে।

অর্থমন্ত্রী বলেন, দরিদ্র নারীদেরকে ক্ষুদ্র বীমারা আওতায় এনে নারীর ক্ষমতায়ন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া বীমা খাতে অটোমেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে অভিন্ন ‘নো ইওর কাস্টমার (কেওয়াইসি) পদ্ধতি চালু করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বীমা দাবি পরিশোধ নিয়ে একতরফা সিদ্ধান্ত, বাতিলের দাবিতে আইডিআরএ’কে বিটিএমএ’র চিঠি
চার কোটি ৩৫ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে গার্ডিয়ান লাইফকে লিগ্যাল নোটিশ
বিমায় আস্থা ফেরাতে দরকার প্রযুক্তির আধুনিকায়ন
ফারইস্টের সাবেক সিইওসহ তিনজনের বিরুদ্ধে তথ্যপাচার মামলা
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সঙ্গে আইডিআরএ’র সভা
বিমা কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা ও সিইওদের বিরুদ্ধে ভয়াবহ তথ্য গোয়েন্দা প্রতিবেদনে
উচ্চ ঝুঁকিতে দেশের ৩২ বিমা কোম্পানি: আইডিআরএ চেয়ারম্যান
১৫ বীমা কোম্পানির তথ্য চেয়ে আইডিআরএ’র চিঠি
বাজেটে বিমা খাতে কর কমানোসহ ১৫ প্রস্তাব ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের
নিবন্ধন সনদ নবায়ন আবেদন না করায় বায়রা ও গোল্ডেন লাইফকে নোটিশ