৬১টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র

৬১টি দেশের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
৬১টি দেশের ওপর ভ্রমণ বিধিনিষেধ শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এই দেশগুলোর মধ্যে নেই যুক্তরাজ্য। যুক্তরাজ্যের বেশির ভাগ যাত্রীর যুক্তরাষ্ট্রে ভ্রমণের ব্যাপারে এখনো বিধিনিষেধ রয়েছে।

করোনাভাইরাসের টিকা প্রদান চলমান থাকায় যুক্তরাষ্ট্রের গণস্বাস্থ্য সংস্থা গত সোমবার তাদের ভ্রমণ বিধিনিষেধের তালিকা হালনাগাদ করেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, এই বিধিনিষেধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সব দেশকে চারটি ক্যাটাগরিতে ভাগ করেছে।

লেভেল–৪–এ তালিকাভুক্ত দেশগুলোর জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ। লেভেল–৩ ভুক্ত দেশগুলো কোনো টিকাদান কর্মসূচি সম্পূর্ণ করতে পারলে যুক্তরাষ্ট্রে আসতে পারবে। লেভেল–৩ ভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালির মতো দেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা যুক্তরাজ্যে যেতে পারেন, তবে তাঁদের নিজস্ব কোয়ারেন্টিন মানতে হয়।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও সুরক্ষাকেন্দ্র (সিডিসি) এই তালিকা প্রকাশ করেছে। যুক্তরাজ্য লেভেল–৩–এ থাকলেও গত মার্চে প্রবর্তিত প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে, যুক্তরাষ্ট্রের নাগরিক নন, এমন যাঁরা ১৪ দিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তাঁরা বিশেষ ছাড়পত্র প্রয়োগ ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।

সিডিসি জানিয়েছে, যেসব দেশের কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, শনাক্তের হার কমেছে, সেসব দেশের মানুষ এখন যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। আগামী সপ্তাহে নতুন করে আরও কিছু দেশের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেও জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার