শিক্ষা আইনের যাচ্ছে মন্ত্রিপরিষদে: শিক্ষামন্ত্রী

শিক্ষা আইনের যাচ্ছে মন্ত্রিপরিষদে: শিক্ষামন্ত্রী
শিক্ষা আইনের খসড়া চূড়ান্ত হয়েছে। শিগগিরই তা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে।

বুধবার (০৯ জুন) ‘চাইল্ড পার্লামেন্টে সেশন-২০২১’ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ডা. দীপু মনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শিক্ষা আইন করার চেষ্টা করছি। সেই শিক্ষা আইনের খসড়াটি করোনাকালেই চূড়ান্ত করেছি। এখন মন্ত্রিপরিষদে যাবে। এরপর আরও কয়েকটি প্রক্রিয়া রয়েছে। সেগুলো সম্পন্ন করে সংসদে যাবে। সেখানে পাস হলে আমরা আইনটি বাস্তবায়ন করতে পারব।’

চাইল্ড পার্লামেন্টে অনলাইন শিক্ষাসহ এ ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপের তথ্য উঠে আসে। এ সময় চাইল্ড পার্লামেন্টে বিভিন্ন প্রস্তাবনা ও সমস্যা সমাধানের বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাইল্ড পার্লামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্যের জরিপ নয়, নিজেরা জরিপ করে প্রকৃত অবস্থা তুলে ধরতে হবে। সমস্যা সমাধানের জন্য সুপারিশ করতে হবে।’

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ফারুক চাইল্ড পার্লামেন্টে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা