পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩
পাকিস্তানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে নিহত হয়েছে ২৩ জন। এঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১১ জুন) দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলায় যাত্রীবাহী বাস উল্টে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বাসটি অতিরিক্ত গতিতে মহাসড়কে চলার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটে এ হতাহতের ঘটনা। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। আহতদের সরকারি ও সেনা হাসপাতালে চিকিৎসা চলছে।

জানা যায়, যাত্রীরা সকলেই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন। তারা প্রত্যেকেই সিন্ধু প্রদেশের বাসিন্দা এবং নিহত সকলেই পুরুষ।

পাকিস্তানে গেল সপ্তাহেও ভয়াবহ রেল দুর্ঘটনায় কমপক্ষে প্রাণ হারিয়েছিলো ৬৫ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না