সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির শীর্ষে বস্ত্র খাত

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধির শীর্ষে বস্ত্র খাত
গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দর বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বস্ত্র খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, আলোচ্য সপ্তাহে বস্ত্র খাতে  খাতে সর্বোচ্চ ১০ দশমিক ৩ শতাংশ দর বেড়েছে। এরপরে ট্যানারি খাতে ৮ দশমিক ৫ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আইটি খাতে ৭ দশমিক ৫ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সিরামিকস খাতে ৬ দশমিক ৮ শতাংশ, জীবন বিমা খাতে ৫ দশমিক ৫ শতাংশ, সেবা-আবাসন খাতে ৫ দশমিক ৩ শতাংশ, প্রকৌশল খাতে ৪ দশমিক ৭ শতাংশ, বিবিধ খাতে ৩ দশমিক ৭ শতাংশ, কাগজ খাতে ১ দশমিক ৫ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে দশমিক ৭ শতাংশ, ট্রাভেল খাতে দশমিক ৬ শতাংশ, সাধারণ বিমা ও আর্থিক খাতে দশমিক ৪ শতাংশ করে দর বেড়েছে।

অপরদিকে দর কমেছে ৭ খাতে। খাতগুলো হচ্ছে- মিউচ্যুয়াল ফান্ড, জ্বালানি-বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন, খাদ্য, সিমেন্ট, পাট ও ব্যাংক খাত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন