জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম, কুমিল্লা ও নোয়াখালী বিভাগীয় কার্যালয়ের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ জুন) পৃথক পৃথক সময়ে এসব সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, শাখার আমানত সংগ্রহ, সিএসএসএমই-এসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, লোকসানী শাখা হ্রাস এবং শ্রেণীকৃত ঋণ কমাতে সকলকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি আসন্ন অর্ধবার্ষিক হিসাব সমপনী উপলক্ষে সকল লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।

এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ জসীম উদ্দিন, মোঃ আব্দুল জব্বার ও সিএফও এ কে এম শরীয়ত উল্ল্যাহসহ সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয় এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকবৃন্দ ও শাখা ব্যবস্থাপকরা ভার্চুয়ালি ও প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি