পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে থাইল্যান্ড

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে থাইল্যান্ড
মহামারি করোনাভাইরাসের কারণে এক বছরের বেশি সময় প্রবেশে নিষেধাজ্ঞা থাকার পর পর্যটকদের জন্য আবারও পুরোপুরি খুলে দেওয়া হচ্ছে থাইল্যান্ড।

বুধবার (১৬ জুন) থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা এই ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী প্রায়ুথ জানিয়েছেন, আগামী ১২০ দিনের মধ্যে থাইল্যান্ড পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তখন ভ্রমণের উদ্দেশে যে কেউ সেখানে প্রবেশ করতে পারবেন।

আর্থিক ব্যবস্থাপনা ও করোনার ঝুঁকি পর্যালোচনা করে কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তার বক্তব্যের একটি ভিডিও পাঠানো হয়েছে; যাতে এসব বিষয় নিয়ে কথা বলেছেন প্রায়ুথ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, চলতি বছরের মধ্যে দেশজুড়ে ১০৫.৫ মিলিয়ন করোনার টিকাদান নিশ্চিত করা হবে। পরের বছর আরও মানুষকে টিকা দেওয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না