নিলামে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি

নিলামে বিক্রি হলো প্রিন্সেস ডায়ানার গাড়ি
এক সময় ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি ফোর্ড এসকর্ট গাড়ি মঙ্গলবার নিলামে বিক্রি হয়েছে। দক্ষিণ আমেরিকার একটি মিউজিয়াম গাড়িটি ৫২ হাজার ৬৪০ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখেরও বেশি টাকা দিয়ে গাড়িটি কিনে নিয়েছে।

১৯৮১ সালের মে মাসে সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে ইনগেজমেন্ট উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। এর দুই মাসের মাথায় সেন্ট পল ক্যাথেড্রালে তাদের ঐতিহাসিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ১৯৮২ সালে ছয় হাজার পাউন্ডে গাড়িটি কিনে নেন একজন অ্যান্টিক ডিলার।

মঙ্গলবার গাড়িটি আবারও নিলামে তোলা হয়। সাউথইস্ট ইংল্যান্ডের রিমান ড্যানসি অকশন হাউজের লুইস রাবেট জানান, টেলিফোনে নিলামে অংশ নিয়ে গাড়িটি কিনে নিয়েছেন দক্ষিণ আমেরিকান একটি মিউজিয়াম। গাড়িটি এখন সেখানে পাঠানো হবে। তিনি বলেন, ‘প্রাক-নিলামেই গাড়িটি নিয়ে আগ্রহ দেখা যায়।’

গাড়িটিতে এখনও অরিজিনাল ব্রিটিশ নিবন্ধন নম্বর ‘ডব্লিউইভি ২৯৭ডব্লিউ’ লাগানো রয়েছে। এছাড়া গাড়িটির মিটারে এটি ৮৩ হাজার মাইল চলেছে তাও দেখা যাচ্ছে। আশা করা হচ্ছিলো নিলামে এটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে।

১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে নিহত হন প্রিন্সেস ডায়ানা। আগামী বৃহস্পতিবার তার ৬০তম জন্মদিনে লন্ডনের সাবেক বাসভবন কেনসিংটন প্রাসাদে তার নতুন একটি মূর্তি উন্মোচন করবেন তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি।

সূত্র: এএফপি

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না