বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পাচ্ছে ২৩ প্রতিষ্ঠান
উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে ৭ ক্যাটাগরিতে ২৩টি শিল্প প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। ২০২০ সালের জন্য এসব প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হবে।

চলতি বছরের ২৭ জুন এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পুরস্কার হিসেবে ট্রফি বা ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে। তবে পুরস্কার বিতরণীর তারিখ এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

পুরস্কারের জন্য মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো

বৃহৎ শিল্প: এ বছর বৃহৎ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে চারটি প্রতিষ্ঠান। এর মধ্যে প্রথম স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে জজ ভূঞা টেক্সটাইল মিলস। যৌথভাবে তৃতীয় হয়েছে আদুরি অ্যাপারেলস লিমিটেড ও ইউনিভার্সাল জিন্স লিমিটেড।

মাঝারি শিল্প: মাঝারি শিল্প ক্যাটাগরিতে চার প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কারের জন্য মনোনীত হয়েছে যৌথভাবে অকো-টেক্স লিমিটেড ও ফরচুন সুজ লিমিটেড। দ্বিতীয় পুরস্কার রহিম আফরোজ রিনিউএবল এনার্জি লিমিটেড এবং তৃতীয় পুরস্কার মাধবদী ডাইং ফিনিশিং মিলস লিমিটেড।

ক্ষুদ্র শিল্প: ক্ষুদ্র শিল্পের জন্য তিনটি প্রতিষ্ঠান মনোনীত হয়েছে। প্রথম আমান প্লাস্টিক ইন্ডাস্ট্রি, দ্বিতীয় এসআর হ্যান্ডিক্যাফটস ও তৃতীয় আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মাইক্রো শিল্প: মাইক্রো ইন্ডাস্ট্রির জন্য পুরস্কার পাচ্ছে- মেসার্স কারুকলা, ট্রিম টেক্স বাংলাদেশ ও জনতা ইঞ্জিনিয়ারিং।

হাইটেক শিল্প: হাইটেক শিল্পের জন্য মনোনীত তিন প্রতিষ্ঠান হলো- সার্ভিস ইঞ্জিন লিমিটেড, সুপারস্টার ইলেকট্রনিক্স লিমিটেড ও মীর টেলিকম লিমিটেড।

হস্ত ও কারুশিল্প: হস্ত ও কারুশিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পাচ্ছে ক্লাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্ট বিডি, দ্বিতীয় আয়োজন ও সোনারগাঁ নকশি কাঁথা মহিলা উন্নয়ন সংস্থা পাচ্ছে তৃতীয় পুরস্কার।

কুটির শিল্প: কুটির শিল্প ক্যাটাগরিতে কুমিল্লা আর্ট অ্যান্ড ক্রাফটস, রংমেলা নারী কল্যাণ সংস্থা ও অগ্রজ পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি