বাংলাদেশসহ পাঁচ দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের ডন গ্লোবাল

বাংলাদেশসহ পাঁচ দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রের ডন গ্লোবাল
বাংলাদেশসহ পাঁচ দেশের পুঁজিবাজারে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডন গ্লোবাল। এ লক্ষ্যে এশিয়ান গ্রোথ কাবস ইটিএফ নামে একটি ফান্ড উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। দেশগুলোর ঈর্ষণীয় প্রবৃদ্ধি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিটিকে এখানে বিনিয়োগে আগ্রহী করে তুলেছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

জানা যায়, গত মাসে এ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানটি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ফিলিপাইন ও ভিয়েতনামের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ পাঁচ উদীয়মান দেশের পুঁজিবাজারে বিনিয়োগের জন্যই ফান্ডটি গঠন করা হয়েছে।

বিনিয়োগের বিষয়ে ডন গ্লোবাল বলছে, এ পাঁচ দেশে ৮৬ কোটি মানুষের অর্থনীতি বেশ সম্ভাবনাময়। এ পাঁচ দেশের জনসংখ্যা লাতিন আমেরিকার মোট জনসংখ্যার চেয়েও বেশি এবং এদের বড় অংশই তরুণ। ২০০০ সাল থেকেই এ দেশগুলো সবচেয়ে দ্রুতবর্ধনশীল ১৫টি অর্থনীতির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সংস্থা আইএমএফের বরাত দিয়ে প্রতিষ্ঠানটি বলছে, ২০২০ থেকে ২০২৬ সময়ে উদীয়মান এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে। এ বাজারগুলোর বর্তমান ভ্যালুয়েশন সর্বোচ্চ পর্যায়ের চেয়ে ৫০ শতাংশ নিচে রয়েছে এবং এর প্রবৃদ্ধি ও মৌলভিত্তি এখনো সহনীয় পর্যায়ে রয়েছে।

সূত্র বলছে, গত ২০০০ সালের জানুয়ারিতে এশিয়ান গ্রোথ কাবস ইটিএফ এ পাঁচ উদীয়মান দেশের বাজারে ১ হাজার ডলার বিনিয়োগ করলে ২০ বছর পর এর রির্টান কী হতো সেটির একটি বিশ্লেষণ করেছে। প্রতিষ্ঠানটির বিশ্লেষণে দেখা যায়, এশিয়ান গ্রোথ কাবস ইকুইটি ইনডেক্স কম্পোজিট ভারত, চীন, এমএসসিআই, এস অ্যান্ডপি ৫০০ এমনকি এমএসসিআই ইমার্জি মার্কেট ইনডেক্সকেও ছাড়িয়ে গেছে।

বাংলাদেশ ও ভিয়েতমানের বিষয়ে ডন গ্লোবালের পর্যবেক্ষণ হচ্ছে, ৪০ বছর ধরেই দেশ দুটি বিশ্বের তিনটি দেশের মধ্যে অন্যতম, যাদের জিডিপি বর্ধনশীল। বাংলাদেশে মাথাপিছু জিডিপি গত বছর প্রথমবারের মতো ভারতের মাথাপিছু জিডিপিকে ছাড়িয়ে যাওয়ার বিষয়টিও প্রতিষ্ঠানটির বিশ্লেষণে উঠে এসেছে। উদীয়মান এ পাঁচ দেশের সম্ভাবনাময় ১২টির বেশি ইউনিকর্নের কথা উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি, যার মধ্যে ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি বিকাশও রয়েছে। ভোগ্যপণ্য, ওষুধ, আর্থিক, আবাসন ও উৎপাদন খাতের শেয়ারেই বেশি বিনিয়োগ করে ডন গ্লোবাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না