কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-চিলির ম্যাচ শনিবার ভোরে

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-চিলির ম্যাচ শনিবার ভোরে
সাদামাটা গ্রুপ পর্বের পর কোপা আমেরিকার আসল লড়াই শুরু হচ্ছে আজ। কোয়ার্টার ফাইনালে শনিবার ভোরে নামছে গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। যাদের প্রতিপক্ষ আবার ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলি।

শেষ আটে রাত ৩টায় মুখোমুখি হবে পেরু-প্যারাগুয়ে। ম্যাচটি দেখাবে সনি সিক্স ও সনি টেন-২। আবার শনিবার ভোর ৬টায় স্বাগতিক ব্রাজিল মুখোমুখি হবে চিলির। এই ম্যাচটিও সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-২।

শেষ আটের মঞ্চে আবার পাল্টে যাচ্ছে নিয়মও। কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে থাকছে না কোনও এক্সট্রা টাইম। নির্ধারিত সময়ের খেলা ড্রয়ে শেষ হলে ম্যাচ সরাসরি গড়াবে পেনাল্টি শুটআউটে। এর ফলে আন্ডারডগদেরও বৈতরণী পার হওয়ার সম্ভাবনা থাকছে ভাগ্যের জোরে।

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিল হোঁচট খেলেও এই ম্যাচে স্পষ্ট ফেভারিট তারা। চিলির সঙ্গে মুখোমুখি পরিসংখ্যানও বলছে সেই কথা। কোপায় শেষ চারবারের লড়াইয়ে ব্রাজিলই বিজয়ী। ম্যাচগুলোয় ১১ গোলের বিপরীতে তারা হজম করেছে মাত্র একটি!

রিও ডি জেনেইরোতেও তিতের দল রেকর্ড অক্ষুণ্ন রাখার দিকে মনোযোগী। লক্ষ্য অর্জনে খুব আত্মবিশ্বাসী শোনালো ব্রাজিল কোচকে, ‘প্রথম পর্বে আমাদের লক্ষ্য ছিল পারফরম্যান্স ও ফল। সেখানে তিনটি জয়ের পাশাপাশি একটি ড্র করেছি। সব খেলোয়াড়কেই ব্যবহার করেছি। এখন সামনে যা আসন্ন, সেটি আত্মবিশ্বাসের সঙ্গে সামাল দেওয়ার জন্য আমরা প্রস্তুত।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো