করোনা আক্রান্তের সংখ্যা ৫১, নতুন ২ জন
নতুন করে বাংলাদেশে আরও দুজন করোনা সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫১তে। আজ মঙ্গলবার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, আক্রান্ত ২ জনই পুরুষ। তাঁদের একজন সৌদি আরব ফেরত। তাঁর বয়স ৫৭। দ্বিতীয়জনের বয়স ৫৫ বছর। তবে তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।
আক্রান্তদের মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন। তাঁদের একজনের বয়স ৭০ বছর, চারজনের ৩০–৪০ বছর, একজনের ৪০–৫০ এর মধ্যে। সুস্থ হয়ে যাওয়া ব্যক্তিদের চারজন পুরুষ, দুইজন নারী। তাঁদের একজন নার্স।