Ortho Songbad আর্কাইভ

করোনা চিকিৎসায় নাটোরে প্রাণের আইসোলেশন ইউনিট প্রস্তুত

করোনা চিকিৎসায় নাটোরে প্রাণের আইসোলেশন ইউনিট প্রস্তুত
করোনা সংক্রমণ রোধে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালে আইসোলেশন ইউনিট প্রস্তুত করেছে প্রাণ-আরএফএল গ্রুপ। নাটোর সদরের চাঁদপুরে অবস্থিত আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এই আইসোলেশন ইউনিটে চিকিৎসক ও নার্সরা ২৪ ঘণ্টা রোগীদের সেবা দেবেন।

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল গণমাধ্যমকে বলেন, ‘আমাদের আইসোলেশন ইউনিটটি স্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রোগীদের বিনামূল্যে আমরা চিকিৎসাসেবা দেব। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদফতরের কাছে অনুমোদন চেয়ে একটি চিঠি দেয়া হয়েছে। আশা করছি এ সপ্তাহের মধ্যে অনুমোদনটি পেয়ে যাব।’

মুল সাইট থেকে

পুজিবাজার