পদ্মা সেতুর মালামাল নিয়ে ভাসানচরে জাহাজ ডুবি

পদ্মা সেতুর মালামাল নিয়ে ভাসানচরে জাহাজ ডুবি
নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের এমভি হ্যাং গ্যাং-১ নামে পদ্মা সেতুর মালবাহী একটি জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সাগরে ডুবে থাকা অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে জাহাজটি ডুবে যায়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডুবন্ত অন্য একটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে পদ্মা সেতুর পণ্যবাহী জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজের নাবিকরা মাছ ধরার ছোট নৌকায় উঠে প্রাণে রক্ষা পেয়েছেন।

তিনি জানান, গত শনিবার এমভি ফুলতলা-১ নামে একটি জাহাজ সাগরে ডুবে যায়। ওই স্থান এড়িয়ে চলার জন্য লাল বয়া দেওয়া হয়েছিল। কিন্তু পদ্মা সেতুর জন্য লোহার পাইপ নিয়ে যাওয়া এমভি হ্যাং গ্যাং-১ নামের একটি জাহাজ সিগন্যাল না মেনে সেদিক দিয়ে যাচ্ছিল। এ সময় এমভি ফুলতলা-১ জাহাজের সঙ্গে ধাক্কা লেগে এটিও ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সূত্র জানায়, ‘ভাসানচর থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজটি দুর্ঘটনায় পড়েছে। জাহাজটিতে চট্টগ্রাম থেকে পদ্মা সেতুর জন্য মালামাল নেওয়া হচ্ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট