সীমান্ত বন্ধ থাকবে আরও ১৭ দিন

সীমান্ত বন্ধ থাকবে আরও ১৭ দিন
মহামারি করোনাভাইরাসের চলমান সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৭দিন বাড়ানো হয়েছে। ফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

মঙ্গলবার (১৩ জুলাই) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র মতে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্থলসীমান্ত বন্ধের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ অনুযায়ী আগামী ৩১ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারত থেকে বাংলাদেশিদের দেশে ফেরার ক্ষেত্রে আগের নিয়ম বলবৎ থাকবে।

সীমান্ত বন্ধের এ সময়ে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো (বেনাপোল, আখাউড়া, হিলি, দর্শনা ও বুড়িমারী) সীমান্ত দিয়ে সপ্তাহে তিন দিন অর্থাৎ রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যথাযথ কাগজপত্র নিয়ে দেশে প্রবেশ করতে পারবেন। তবে প্রত্যেক বাংলাদেশিকে অবশ্যই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন করতে হবে।

ভারতে করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় গত ২৬ এপ্রিল থেকে দেশটির স‌ঙ্গে সব ধর‌নের সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। পরবর্তীতে সীমান্ত বন্ধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ঘোষণায় ১৪ জুলাই পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার কথা বলা হয়। এরইমধ্যে সরকার নতুন করে আবারো সীমান্ত বন্ধের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা