ভারত থেকে এল অক্সিজেনের তৃতীয় চালান

ভারত থেকে এল অক্সিজেনের তৃতীয় চালান
তৃতীয়বারের মতো ২১২ দশমিক ৯ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে বাংলাদেশে এল ভারত রেলওয়ের বিশেষ ট্রেন ‘অক্সিজেন এক্সপ্রেস’।

শুক্রবার (৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ‘অক্সিজেন এক্সপ্রেস’ বেনাপোল রেলস্টেশনে এসে পৌঁছায় বলে গণমাধ্যমে জানান বেনাপোল রেলস্টেশনের মাষ্টার নাইদুর রহমান।

লিন্ডে বাংলাদেশ লিমিটেড ভারত থেকে এই অক্সিজেন আমদানি করেছে।

বেনাপোল রেল স্টেশন মাষ্টার নাইদুর রহমান বলেন, শুক্রবার দুপুরে ভারত থেকে একটি ট্রেনে ১০টি ট্যাংকারে অক্সিজেন আসে। বেনাপোল কাস্টমসের শুল্ক কর পরিশোধপূর্বক ৩টার দিকে ভারতের অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল ছেড়ে চলে গেছে। ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে আনলোড করা হবে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা