ঝুঁকি নিয়ে রাতেই ফিরছেন শিল্পকারখানার শ্রমিকেরা

ঝুঁকি নিয়ে রাতেই ফিরছেন শিল্পকারখানার শ্রমিকেরা
চলছে ১৪ দিনের কঠোর লকডাউন। এরমধ্যে হঠাৎ ১ আগস্ট থেকে শিল্পকারখানা খোলার ঘোষণা এসেছে। ঘোষণা শোনার পরই গ্রাম থেকে ফেরা শুরু করেছেন শিল্পকারখানার শ্রমিকেরা। তবে পরিবহন বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল, অ্যাম্বুলেন্স ও সিএনজিতে রাতেই ঢাকা ও আশপাশের শিল্প অঞ্চলে ফিরতে শুরু করেছেন তারা।

শুক্রবার (৩০ জুলাই) রাতে জানা যায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড়ে বিভিন্ন উপায়ে ফিরছেন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকেরা। বৃষ্টির মধ্যেও চাকরি বাঁচাতে ঝুঁকি নিয়ে ফিরছে শত শত মানুষ।

করোনাভাইরাস সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। যা চলবে ৫ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধ চলাকালে দেশের সব শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে ঈদের পর থেকেই কারখানা খোলার জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন শিল্প-কারখানার মালিকরা। ওই দাবির পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জুলাই) গার্মেন্টসসহ রফতানিমুখী শিল্প-কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলার সিদ্ধান্ত নিলো মন্ত্রিপরিষদ বিভাগ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা