কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান

কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিল তালেবান
অবৈধভাবে আফগানিস্তান দখলের পর রাজধানী কাবুলে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে তালেবান বাহিনী।

কাতারে থাকা তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌলভি আবদুর রহমান মনসুরকে কাবুলের নতুন গভর্নর করা হয়েছে। তিনি শাহিকোট যুদ্ধে মারা যাওয়া মৌলবি সাইফুর রহমানের ভাই। তার বাবা মৌলভি নাসরুল্লাহও আফগানিস্তানে যুদ্ধে প্রাণ হারিয়েছেন।

মৌলভি মনসুর বলেছেন, রাজধানী কাবুলের পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

যেসব দুষ্কৃতকারী বিভিন্ন বাড়িঘর ও দোকানপাটে লুটপাট করছে, তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। এছাড়া কাবুলের বাসিন্দাদের জন্য একটি সমন্বিত হটলাইন নম্বর চালুর কথা জানিয়েছে তালেবান। কারও বাড়িঘরে প্রবেশ না করার জন্যও যোদ্ধাদের নির্দেশ দিয়েছে তালেবান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না