আরও অনেক দূর যাওয়ার পরিকল্পনা নিয়েছি: প্রধানমন্ত্রী

আরও অনেক দূর যাওয়ার পরিকল্পনা নিয়েছি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা যেন কোনোভাবেই ব্যর্থ না হয়। আমরা এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে। ইতোমধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছি। আমাদের ভবিষ্যতে আরও অনেক দূর যেতে হবে এবং সেই পরিকল্পনাও আমরা নিয়েছি।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সচিব সভার বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব বলেন।

গণভবন থেকে অংশ নিয়ে সচিবদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, যেমন আমাদের প্রেক্ষিত পরিকল্পনা বা ডেল্টা প্ল্যান সেগুলো মাথায় রেখেই আমাদের বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা এবং তা বাস্তবায়ন যেন যথাযথভাবে হয়। আমাদের একটাই লক্ষ্য তৃণমূল পর্যায়ের মানুষগুলোর যেন একটা উন্নত জীবন পায়। দারিদ্র্যের হাত থেকে মুক্তি পায়।

তিনি বলেন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার সুযোগটা যেন পায়। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবেই ভবিষ্যতেও এগিয়ে যেতে পারে সেভাবে আমাদের কার্যক্রম চালাতে হবে। তার ভিত্তিটা আমরা তৈরি করেছি এবং সেটা ধরে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা