কর্মহীনদের পাশে খাবার নিয়ে বিএমবিএ

কর্মহীনদের পাশে খাবার নিয়ে বিএমবিএ
পুঁজিবাজারের অন্যতম স্টেইকহোল্ডার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশ (বিএমবিএ) চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে। সংগঠনটির পক্ষ থেকে মতিঝিল জুনের অ্যাসিসটেন্ট কমিশনার মো. মাজহারুল ইসলামের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান। রবিবার থেকে বিএমবিএ বিতরণ শুরু করেছে।

প্রতিটি পরিবারের জন্য এক একটি ব্যাগে থাকছে চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় নানা খাদ্যসামগ্রী ও সাবান।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি মো ছায়েদুর রহমান অর্থসংবাদকে বলেন, করোনা সংকটে দেশব্যাপী চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে খেটে খাওয়া মানুষ। তাদের দৈনন্দিন শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। দেশের এই ক্রান্তিলগ্নে এসব মানুষের পাশে থাকার জন্য আমাদের এই প্রয়াস।

তিনি বলেন, আমাদের ব্যক্তি ও সাংগঠনিক সামথ অনুযায়ী শ্রমহীনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো