Ortho Songbad আর্কাইভ

দ্রুত বাড়ছে এলাকাভিত্তিক কমিউনিটি সংক্রমণ

দ্রুত বাড়ছে এলাকাভিত্তিক কমিউনিটি সংক্রমণ
করোনার প্রাদুর্ভাবে কার্যত অচল সারাবিশ্ব। বাংলাদেশও এর বাইরে নয়। নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

দফায় দফায় বাড়ানো হয়েছে সাধারণ ছুটি।

রোববার (৫ এপ্রিল) করোনা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুনভাবে আক্রান্ত হয়েছে ১৮ জন।

আইইডিসিআর জানায়, এলাকাভিত্তিক কমিউনিটি সংক্রমণ হচ্ছে। সবাইকে ঘরে থাকার আহ্বান জানায় তারা। বিনা প্রয়োজনে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

অনলাইনি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, কাউকে ত্রাণ দিতে চাইলে তার বাড়ি গিয়ে দিয়ে আসুন। বাইরে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

মুল সাইট থেকে

পুজিবাজার