চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬

চট্টগ্রামে আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০৬
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ২০৩ জনে। একই সময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩০৬ জন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ২৬৮ জনে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৭৭ জনের নমুনা পরীক্ষায় ৩০৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১৬৬ উপজেলার ১৪০ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৭ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৬২ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে ছয়জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল হাসপাতাল ল্যাবে ১৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জন ও অ্যান্টিজেন টেস্টে ২৯ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা