সেপ্টেম্বরে উৎপাদন শুরুর অবস্থায় নেই এমারেল্ড ওয়েল

সেপ্টেম্বরে উৎপাদন শুরুর অবস্থায় নেই এমারেল্ড ওয়েল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল সেপ্টেম্বরের শুরুতে উৎপাদন শুরু করতে পারছে না। সরকার ঘোষিত লকডাউনের কারণে দীর্ঘদিন অফিস বন্ধ থাকায় কোম্পানিটির লাইসেন্স নবায়ন না হওয়ায় উৎপাদনে যাচ্ছে না কোম্পানিটি। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেনের সময় পরিবর্তন হওয়ায় প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেনেও দেরি হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচ্য সমস্যাগুলোর সমাধানের জন্য এমারেল্ড ওয়েলের আরও সময় দরকার। তাই কোম্পানির পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি এখনও ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন শুরুর অবস্থায় ফেরেনি। উল্লেখিত সমস্যা সমাধানের পর কোম্পানিটি উৎপাদনের তারিখ জানাবে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল এমারেল্ড ওয়েল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন