সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত

সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন সেনা নিহত
যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ নৌ সেনা নিহত হয়েছেন। গত ৩১ আগস্ট দেশটির ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো উপকূলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) তাদের মৃত ঘোষণা করা হয়। খবর আল জাজিরার।

মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, গত ৩১ আগস্ট প্রশাস্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর এমএইচ-৬০এস হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এর পর নিখোঁজ হওয়া নাবিকদের খোঁজে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ৭২ ঘণ্টার বেশি সময় সময় ধরে তল্লাশি অভিযানে নিখোঁজদের উদ্ধারে ৩৪টি উদ্ধারকারী ফ্লাইট পরিচালনা করা হয়। এ ছাড়া হেলিকপ্টার ও উদ্ধারকারী জাহাজের মাধ্যমেও ওই নাবিকদের খোঁজে তল্লাশি চালানো হয়।

মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করে এবং স্থানীয় সময় গত মঙ্গলবার বিকালে সান দিয়াগো উপকূল থেকে মাত্র ৬০ নটিক্যাল মাইল দূরে প্রশান্ত মহাসাগরে বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি সেই সময় রুটিন ফ্লাইট অপারেশনের অধীনে ছিল।

দুর্ঘটনায় আরও পাঁচজন নাবিক আহত হয়েছেন এবং শনিবার পর্যন্ত তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন মার্কিন নৌবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের মুখপাত্র লেফটেন্যান্ট স্যামুয়েল আর বয়লে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না