বাড়তে পারে রাতের তাপমাত্রা

বাড়তে পারে রাতের তাপমাত্রা
আজও সারাদেশে রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তবে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে রোদের দেখা মিলতে পারে।

রোববার (৫ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এসব তথ্য জানান। তিনি বলেন, গতকালের (শনিবার) মতো আজও বৃষ্টিপাতের পরিমাণ কম হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, দেশের কিছু কিছু এলাকায় কখনও কখনও মেঘ দেখা যেতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। আর ঢাকায় সকালে মেঘলা আকাশ কেটে রোদ দেখা দেবে। অন্য দিনের তুলনায় গরম বেশি অনুভূত হতে পারে। তবে মাঝে মধ্যে বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুই দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। গত ২৪ ঘণ্টায় (সন্ধ্যা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে রাঙ্গামাটিতে ৭ মিলিমিটার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো