আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন

আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়াতে চায় চীন
আফগানিস্তানের খনি খাতে বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করবে চীন। কারণ মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবানরা দেশটির শাসনভার গ্রহণ করায় চীনের জন্য সুবিধা হবে। কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত এ তথ্য জানিয়েছেন।

স্যাক্সো ব্যাংক আয়োজিত এক ওয়েবিনারে হুগো লোরেন্স বলেন, চীনারা দীর্ঘমেয়াদি চিন্তা করছে। তালেবানরা দীর্ঘদিন ক্ষমতায় থাকবে ধরে নিয়েই দেশটি আফগানিস্তানের খনি ও হাইড্রোকার্বন খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করবে। এটি চীনের জন্য সম্ভাব্য বিজয়। কারণ চীন এমন স্থানে আধিপত্য বিস্তার করছে, যেখানে দুর্লভ ধাতুর বিশাল ভাণ্ডার রয়েছে।

লোরেন্স চীনের সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তবে তিনি বলেন, আফগানিস্তানে তামা, আকরিক লোহা ও বিরল ধাতুসহ সহজেই পুনরুদ্ধারযোগ্য ট্রিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। আমরা মার্কিন ও ইউরোপীয় খনি সংস্থাকে কিছু সম্ভাব্য ছাড় দিতে আফগান সরকারের সঙ্গে আলোচনা করছিলাম। সেখানে বড় সমস্যা হলো নিরাপত্তা নিয়ে।

আগে থেকেই চীনা সংস্থাগুলো আফগানিস্তানের খনি খাতে জড়িত। ২০০৭ সালে চীনের মেটালার্জিক্যাল করপোরেশন তামা খননের জন্য কাবুলের দক্ষিণ-পূর্বের মেস আয়নাক অঞ্চলকে ৩০০ কোটি ডলারে ৩০ বছরের ইজারা নিয়েছিল। এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগ। সূত্র: দ্য ন্যাশনাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না