বিসিবির কোষাগারে জমা ৯০০ কোটি টাকা

বিসিবির কোষাগারে জমা ৯০০ কোটি টাকা
আইসিসি-এসিসির অনুদান, টিভি রাইটস এবং স্পন্সরসহ নানা খাত থেকে আয় হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। করোনাকালেও আয় বেড়েছে দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থার। তাতেই ফুলে ফেঁপে উঠেছে বিসিবির কোষাগার। বিসিবির ফিক্সড ডিপোজিটের অঙ্কটা ৯০০ কোটি টাকা স্পর্শ করেছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য জানিয়েছেন।

রাজধানীর ঢাকা ক্লাবে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি আয়োজিত নতুনের আবাহন অনুষ্ঠানে গতকাল তিনি বলেন ‘এখন কোচিং স্টাফে সব বিদেশি। অনূর্ধ্ব-১৯ দলেও এখন কোচ খেলোয়াড়দের বেতন ১০ গুণ বেড়ে গেছে। এতো কিছুর পরও ফিক্সড ডিপোজিটে ৯০০ কোটি টাকার মতো আছে।’

তিনি আরও বলেছেন, আগামী ২ বছর পর আইসিসি থেকে অষ্ট্রেলিয়ার সমান অনুদান পাবে বিসিবি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের