অস্ট্রিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার

অস্ট্রিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন স্পিকার
অস্ট্রিয়ার ভিয়েনার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ভিয়েনায় অনুষ্ঠিতব্য উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৩তম সামিটসহ কয়েকটি আন্তর্জাতিক সামিটে অংশ নেবেন তিনি।

রোববার (৫ সেপ্টেম্বর) ভোরে ঢাকা ছেড়েছেন স্পিকার।

সফরকালে তিনি স্পিকার্স অব পার্লামেন্টের পঞ্চম কনফারেন্স এবং কাউন্টার টেররিজমের প্রথম বৈশ্বিক সংসদীয় সামিটে অংশ নেবেন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ান পার্লামেন্টের সহযোগিতায় ৬-৮ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য সামিট এবং কনফারেন্সগুলোতে স্পিকার বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সামিটগুলোতে ড. শিরীন শারমিন চৌধুরীর নেতৃত্বে অন্যের মধ্যে বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি এবং গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি রয়েছেন।

স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দলকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফর শেষে স্পিকারসহ সংসদীয় প্রতিনিধি দল আগামী ১০ সেপ্টেম্বর অথবা কাছাকাছি সুবিধাজনক সময়ে ঢাকায় ফিরে আসবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা