পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারী দের ফেরার নির্দেশ তালেবানের

পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারী দের ফেরার নির্দেশ তালেবানের
পলাতক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার নির্দেশ দিয়েছন আফগানিস্তানের নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন।

গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। সাবেক সরকারের অনেক কর্মকর্তা-কর্মচারী তালেবানের ভয়ে হয় দেশ ছেড়েছে নতু্বা দেশের ভেতরেই পলাতক অবস্থায় রয়েছে। ২০ বছর পর ক্ষমতায় ফিরে গত মঙ্গলবার সরকার গঠন করে গোষ্ঠীটি। এর পরপরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে ফেরার আহ্বান জানানো হলো।

প্রধানমন্ত্রী হাসান আখুন্দ বলেছেন, তালেবান তাদের ‘নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চয়তা দেবে।’

তিনি জানান, কূটনীতিক, দূতাবাস ও ত্রাণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা দেবে অন্তর্বর্তী সরকার। তালেবান অঞ্চল ও অঞ্চলের বাইরের দেশগুলোর শক্তিশালী সম্পর্ক ও ইতিবাচক মনোভাব তৈরি করতে চায়।

তালেবানের এই সহ-প্রতিষ্ঠাতা বলেন, ‘আফগানিস্তানের ইতিহাসে এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমরা প্রচুর অর্থনৈতিক ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছি। আফগানিস্তানে মানুষদের জন্য রক্তপাত, হত্যা ও অবমাননার পর্যায় শেষ হয়েছে এবং আমরা এর জন্য মূল্য দিয়েছি।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না