বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার টিকা দিচ্ছে বুলগেরিয়া

বাংলাদেশকে দুই লাখ ৭০ হাজার টিকা দিচ্ছে বুলগেরিয়া
ভারত ও জাপানের পর এবার বাংলাদেশকে উল্লেখযোগ্যসংখ্যক অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা উপহার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশ বুলগেরিয়া। ইইউর সদস্যদেশটি বাংলাদেশকে ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে; যা আগামী সপ্তাহে বাংলাদেশে এসে পৌঁছানোর কথা।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমে এ তথ্য জানান।

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, ‘বুলগেরিয়া অ্যাস্ট্রাজেনেকার যেসব টিকা কিনেছিল, তার একটা অংশ অব্যবহৃত থেকে যায়।

এটা জেনে বুলগেরিয়ার কাছে আমরা ওই টিকা থেকে বিক্রি বা উপহার পেতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাই। আমাদের অনুরোধে সাড়া দিয়ে বুলগেরিয়া ২ লাখ ৭০ হাজার অ্যাস্ট্রাজেনেকা টিকা বাংলাদেশে পাঠাচ্ছে।’

বুলগেরিয়ায় সমদূরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী দাউদ আলী জানান, বুলগেরিয়া এর আগে দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও ওই টিকা উপহার হিসেবে দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না