Ortho Songbad আর্কাইভ

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স চলছে
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলছেন। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শুরু হয়। প্রধানমন্ত্রী দুই বিভাগের জেলা প্রশাসক, সিভিল সার্জনসহ অন্যান্য কর্মকর্তার সঙ্গে কথা বলবেন।

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার হচ্ছে।

এর আগে ৭ এপ্রিল প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এর আগে তিনি ২১টি জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার